প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলেন শ্রমিকদের বিরুদ্ধে। এছাড়াও ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।
নিহতরা হচ্ছেন, বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহ গুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে তার বাড়িতে উত্তরাঞ্চল থেকে শ্রমিকেরা এসেছিলো। রাতে ঠান্ডুর পেট ব্যাথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সাথে থাকা ওষুধ খেতে দেয়। পরে সকালে তারা ঘুম থেকে না উঠায় আশে পাশের লোক ডাকাডাকির এক পর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা পড়ে আছেন। ঘরের আসবাব পত্র এলোমেলো হয়েছিলো। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেন মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com